শিক্ষা

বুধবার মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের বৈঠক 

শিক্ষা ডেস্ক: ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আজ মঙ্গলবার। পুনর্নীরিক্ষার ফল কবে দেয়া হবে সেটি ঠিক করতে আগামীকাল বুধবার (৫ এপ্রিল) বৈঠকে বসবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে গত ২০ এপ্রিল পুনর্নীরিক্ষার আবেদন শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ফল নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বড় একটি অংশ অসন্তুষ্ট। এর ফলে যারা আবেদন করেছেন তাদের রেজাল্ট যথাযথভাবে রি-চেক করা হবে। ফল পুনর্নীরিক্ষণে যেন কোনো ঘাটতি না থাকে সেদিকটি গুরুত্ব সহকারে দেখবে আয়োজক কমিটি। তবে সামগ্রিক ফল পরিবর্তনের সম্ভাবনা খুব কম।

নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য বলেন, অনেক শিক্ষার্থী আমাদের সাথে যোগাযোগ করে রেজাল্টে অসঙ্গতির কথা জাডিনয়েছে। তবে রেজাল্ট দেখা হয়েছে ওএমআর মেশিনে। এখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সামগ্রিকভাবে রেজাল্ট পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।

এদিকে ফল পুনর্নীরিক্ষার সময়সীমা বাড়ানো হবে না বলে জানা গেছে। আজ নির্ধারিত সময় পরই আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। বিষয়টি নিশ্চিত করে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সমদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. এ কে এম আহসান হাবীব গণমাধ্যমকে বলেন, পুনর্নীরিক্ষার আবেদনের সময় আর বাড়ানো হবে না। ফল কবে দেয়া যায় সেটি ঠিক করতে আগামীকাল আমাদের একটি সভা অনুষ্ঠিত হবে। সেখায়ে বিষয়টি ঠিক করা হবে।

প্রসঙ্গত, করোনা মহামারীর মধ্যেই গত ২ এপ্রিল সারাদেশের একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ৪৮ হাজার ৯৭৫ জন। আর সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন ৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থী।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা