শিক্ষা

‘এনটিআরসিএর নিয়োগ পেলে বেতনও পাবেন’

মাহমুদুল আলম: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শূন্যপদ পূরণে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ৩০ মার্চ এ বিষয়ে তৃতীয় গণবিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ।

এই নিয়োগে চাকরিতে প্রবেশের বয়সসীমা: অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর হলেও ২০১৮ সালের ১২ জুনের আগে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য।

তবে ২০১৮ সালের ১২ জুনের আগে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন কিন্তু বয়স পঁয়ত্রিশ বছর পেরিয়ে গেছে, তাদের মধ্যে এই নিয়ে রয়েছে দ্বিধা। তারা বলেছেন, এই বিজ্ঞপ্তির ৪ নম্বর শর্তে বলা আছে, ‘মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগের ৩৯০০/২০১৯ নং মামলার রায় অনুযায়ী ১২.০৬.২০১৮ খ্রিষ্টাব্দ তারিখের পূর্বে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।’ এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি)বিভাগের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর পৃষ্ঠা ৩৪/৮৮-এ বলা আছে ‘চাকরিতে প্রবেশের বয়সসীমা: অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর!’

সংশয় প্রকাশ করে তারা বলছেন, একজন শিক্ষক তার প্রাপ্ত নম্বর ও মেধা-যোগ্যতায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান (এনটিআরসিএ) কর্তৃক নিয়োগ পেলেও তিনি বেতন পাবেন কিনা- এই বিষয়ে সন্দেহ থেকেই যায়।

উদাহরণ দিয়ে তারা বলছেন, ২০১৬ সালেও এনটিআরসিএ শিক্ষকদের মেধাতালিকা অনুযায়ী নিয়োগের জন্য সুপারিশ করেছিল। তবে যোগদানের পরে শিক্ষকরা জানতে পেরেছিলেন পদটি ছিল ‘মহিলা কোটা’ বা ‘সৃষ্ট পদ’।

শিক্ষকরা এমপিওভুক্তির জন্য যখন মাউশিতে গেলেন, তখন জানতে পারলেন, এসব পদের এমপিওভুক্তি হবে না! অপেক্ষা করতে করতে অনেক নিবন্ধনধারীর বয়স ৩৫ বছর পেরিয়ে গেছে। মাউশি এবং এনটিআরসিএ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দুটি সংস্থা এবং শিক্ষক নিয়োগ ও বেতন প্রদানের দায়িত্বে নিয়োজিত। তারা যদি দুই মেরুতে অবস্থান নেয়, তাহলে শিক্ষকদের দায়িত্ব কে নেবেন?

পঁয়ত্রিশোর্ধদের চাকরি পেতে আদালতে যেতে হয়েছে, এখন তাদের অনেকের সংশয়, বেতন পেতে বা চাকরি শেষে প্রাপ্য সুযোগ-সুবিধা পেতেও আবার আদালতে যেতে হবে কিনা?

এ বিষয়ে জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক সান নিউজকে বলেন, কোর্টের আদেশে কী আছে আমি জানি না। কোর্টের আদেশ তো মানতেই হবে। কোর্টের আদেশ যদি থাকে যে- তারা এমপিওভুক্ত হবেন, তাহলে তো বেতনও পাবেন।

আদালতে এ বিষয়ে বেশ কয়েকটি রিট আবেদন হয়েছিল। এরমধ্যে একটি রিটের পক্ষে আদালতে লড়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া। পঁয়ত্রিশোর্ধ্বদের চলমান এসব সংশয়ের পরিপ্রেক্ষিতে জানতে চাইলে সাননিউজকে তিনি বলেন, এ বিষয়ে কোনো সংশয়-সন্দেহ নেই। তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের দেয়া রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিপ্রার্থী হবেন। তাই বেতন পেতে বা চাকরি শেষে প্রাপ্য সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে তাদের কোনো বৈষম্য হবে না। এনটিআরসিএর নিয়োগ পেলে বেতনও পাবেন।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) প্রবেশ পর্যায়ে শূন্যপদ পূরণে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ তৃতীয় গণবিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে স্কুল ও কলেজে এমপিও পদে ২৬ হাজার ৩৮ জন এবং নন-এমপিও পদে ৪২৬৩ সহ মোট ৩১ হাজার ১০১০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।

মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থায় এমপিও পদে ১৯ হাজার ১৫৪ জন এবং নন-এমপিও পদে ১৮৪২ জন। মোট ২০ হাজার ৯৯৬ জন।

এছাড়া সংরক্ষিত এমপিও পদে ২ হাজার ২০৭ জন নিয়োগ দেওয়া হবে।

এমপিও পদে মোট ৪৮ হাজার ১৯৯ জন এবং নন-এমপিও পদে ৬ হাজার ১০৫ জন মিলিয়ে মোট ৫৪ হাজার ৩০৪ টি পদে লোক নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লিভ টু আপিল ৩৪৩/২০১৯ মামলার রায়ে বাস্তবায়নের স্বার্থে ২ হাজার ২০৭টি পদ সংরক্ষিত রেখে ৫২ হাজার ৯৭টি পদে শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসিএ’র ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://ngi.teletalj.com.bd ) প্রকাশ করা হবে।

আবেদনকারীকে অবশ্যই এনটিআরসিএ কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। এছাড়া আবেদনকারীর বয়স ১ এপ্রিল পর্যন্ত ৩৫ বছর হতে হবে।

তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইনডেস্কধারী প্রার্থী এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৩৯০০/২০১৯ নং মামলার রায় অনুযায়ী ২০১৮ সালের ১২ জুনের আগে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা