শিক্ষা

জাবির সব হল সিলগালা

নিজস্ব প্রতিনিধি, জাবি : প্রশাসনের আশ্বাসে অবশেষে হল ছেড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সব হলেই আবারো তালা দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য সব বিভাগ ও ইনস্টিটিউটের সব ধরনের পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসের আল বিরুনীসহ চারটি হলের গেটে তালা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সিলগালা করা হয় আরো চারটি হল। এর আগে শিক্ষার্থীদের হল ত্যাগের জন্য হলে হলে যান প্রাধ্যক্ষসহ হলসংশ্লিষ্ট শিক্ষকরা। রাত ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ হল ছেড়ে চলে যান। মূলত, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনার পর হল ছাড়ার সিদ্ধান্ত নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সেই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদেরও হল ছাড়তে আহ্বান জানান তারা। এরপর থেকেই হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা।

এ ছাড়া সোমবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের তালা ভেঙে ছাত্রীরা অবস্থান নেন। কিন্তু মঙ্গলবার বিকেলে ছাত্রীদের হল থেকে বের করে দিয়ে সিলগালা করে দেন প্রাধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকাংশ দাবি মেনে নিয়েছে। প্রশাসনের আশ্বাসের প্রতি সম্মান জানিয়ে তারা দিনের কর্মসূচি স্থগিত করেছেন। তবে বাকি দাবিগুলো মানা না হলে তারা বুধবার থেকে আবারও কঠোর আন্দোলন শুরু করবেন।

এর আগে রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছিল। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে তাদের হল ছাড়তে বলা হয়েছিল। অন্যথায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

কিন্তু ওই বিজ্ঞপ্তির পরপরই আন্দোলনরত শিক্ষার্থীরা পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছিলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবাসিক হলে শিক্ষার্থীদের থাকার সুব্যবস্থা এবং গেরুয়া গ্যাংয়ের বিচার না করতে পারলে বিশ্ববিদ্যালয়ের সব অফিস, কোয়ার্টার, প্রক্টর স্যার, ভিসি ম্যামসহ সব বাসায় তালা মেরে দেওয়া হবে।’

গত শুক্রবারের ওই সংঘর্ষের পর থেকে হল খুলে দেওয়ার দাবি করে আসছেন শিক্ষার্থীরা। কিন্তু হল খুলে না দেওয়ায় রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ছয় দফা দাবিসহ হামলার ঘটনায় মামলা করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের রহিমা কানিজের নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বাদী হয়ে আশুলিয়া থানায় এই মামলা করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা