শিক্ষা

জাবি শিক্ষার্থীদের আবাসিক হোটেলে রাখার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার পর গেরুয়া এলাকায় ভাড়া বাসা কিংবা মেসে বসবাসকারী শিক্ষার্থীদের সাভারে আবাসিক হোটেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় হল খুলে দেয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। তবে এ নিয়ে আগ্রহ দেখায়নি প্রশাসন। পরে রাত ২টায় শিক্ষার্থীদেরকে আবাসিক হোটেলে রাখার কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান।


তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনার পর রাতে শিক্ষার্থীদের গেরুয়ার মেসে ফিরে যাওয়ার পরিবেশ নেই। তাই আমি ঢাকা জেলা উত্তর পুলিশ সুপারের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের জন্য সাভারে আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করেছি।’

ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গেরুয়া বাজারে শিক্ষার্থীদের পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দেন স্থানীয়রা। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মসজিদে মাইকের মাধ্যমে সবাইকে একত্রিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান স্থানীয়রা। এতে আহত হন প্রায় ৪০ শিক্ষার্থী।

এদিকে গেরুয়া এলাকায় বিভিন্ন ভাড়া বাসায় এখনো অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আটকে আছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। তাদের উদ্ধারে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলেও জানাচ্ছেন তারা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা