শিক্ষা

ইউজিসিতে ভারতের লাভলি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের সঙ্গে ভারতের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ইউজিসিতে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের উপ-পরিচালক নিতীশ মহাজন।

এসময় ইউজিসির ইন্টারন্যাশনাল কো-অপারেশন ও কোলাবরেশন শাখার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া এবং উপ-পরিচালক সুরাইয়া ফারহানা উপস্থিত ছিলেন।

সভায় চলতি বছর থেকে সম্পূর্ণ আবাসিক এ বিশ্ববিদ্যালয়টিতে ২০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে বিভিন্ন গ্রাজুয়েট এবং মাস্টার্স ও পিএইচডি প্রোগামে ৮০ থেকে ৯০ শতাংশ স্কলারশিপ প্রদানের ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও এলপিইউ এর মধ্যে শিক্ষার মানোন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি করার উদ্দেশ্য ২০১৮ সালে সমঝোতাটি স্বাক্ষরিত হয়েছিল। লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে ২০০’র অধিক গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ও পিএচডি প্রোগাম চালু রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে আটশর অধিক বাংলাদেশি শিক্ষার্থী প্রকৌশলসহ বিভিন্ন প্রোগামে অধ্যয়ন করছে।

সাননিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা