শিক্ষা

লেখাপড়ায় ‘তালা’২০২০

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণের কারণে বছরজুড়ে ২০২০ সালে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। শ্রেণিকক্ষের পাঠদান এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। আনুষ্ঠানিক শিক্ষার বিকল্প হিসেবে সরকার দূরশিখন পদ্ধতি চালু রেখেছে। পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে উত্তীর্ণ হয়েছে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিকের শিক্ষার্থীরা। বিকল্প পন্থায় মূল্যায়ন করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের।

সেশনজটে পড়েছেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ বিবেচনায় আগস্ট মাস থেকে কওমি মাদ্রাসা খোলা হয়েছে। ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস না হলেও অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। করোনা পরিস্থিতির কারণে মানবিক বিবেচনায় সরকার দেশের বেসরকারি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আর্থিক প্রণোদনা প্রদান করেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন পাঠগ্রহণের সুবিধার্থে কমমূল্যে ইন্টারনেট পাওয়ার ব্যবস্থা নিয়েছে। দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর স্মার্টফোন কেনার সামর্থ্য নেই, তাদের জন্য ফোন কেনার অর্থ ঋণ সুবিধা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তবে সরকারি কোনো সহায়তা পায়নি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলগুলো। এসব প্রতিষ্ঠানের প্রায় দেড় লাখ শিক্ষক-কর্মচারী করোনাকালে আর্থিক সংকটে দিনযাপন করছেন।

করোনার মধ্যে উচ্চশিক্ষায় ভর্তির জন্য সরকারি বিশ্ববিদ্যালয় গুচ্ছভর্তি পদ্ধতি চালুর জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আপ্রাণ চেষ্টা করেও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোকে রাজি করাতে পারেনি। তবে এর বাহিরে প্রায় ৩৯ পাবলিক বিশ্ববিদ্যালয় এই পদ্ধতিতে ভর্তি নিতে সম্মতি জানিয়েছে।

বছর শেষে নতুন শ্রেণিতে অনলাইন ভর্তি পদ্ধতিতে ভর্তি নিয়ে সমালোচনায় পড়ে শিক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন শ্রেণিতে ভর্তির জন্য বয়স নির্ধারিত করে দেওয়ায় ভর্তি হতে পারেনি লক্ষাধিক শিক্ষার্থী। বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত যায়। স্থগিত করতে বাধ্য হয় ভর্তির লটারি অনুষ্ঠানের।

স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল অনুষ্ঠানে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যবিধি মেনে কয়েক সপ্তাহ ধরে বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের মধ্যে বিতরণের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা