শিক্ষা

সিনিয়র প্রভাষক পদ পাচ্ছেন উচ্চমাধ্যমিকের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্ত কলেজের শিক্ষকদের অনেককেই প্রভাষক পদে চাকরি করেই অবসরে যান। তাদের পদোন্নতির সুযোগও একেবারেই কম। সেই সঙ্গে প্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে রয়েছে নানা অভিযোগ।

সেই শূন্যতা পূরণের জন্য উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য তৈরি হচ্ছে সিনিয়র প্রভাষক পদ। এমপিওভুক্ত বেসরকারি কলেজগুলোর জন্য এই পদ সৃষ্টি করা হচ্ছে যা অন্তর্ভুক্ত থাকছে সংশোধিত নীতিমালায়। শিগগিরই এই সংশোধিত নীতিমালা জারি হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এসব সমস্যা দূর করতে এমপিও নীতিমাল‍া সংশোধনের কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে এমপিওভুক্ত কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য সিনিয়র প্রভাষক নামে নতুন পদ তৈরি করা হচ্ছে। এছাড়া কলেজশিক্ষক পদের ৫০ ভাগ সহকারী অধ্যাপকের পদ তৈরি হবে। এতে সুযোগ সৃষ্টি হবে পদোন্নতির।

সংশোধিত নীতিমালায় এমপিওভুক্তির পুরো প্রক্রিয়া হবে অনলাইনভিত্তিক। এমপিওভুক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানের বয়স মুখ্য বিষয় হবে না-সবচেয়ে গুরুত্ব দেয়া হবে ফলাফল, ছাত্র সংখ্যা। নতুন করে দ্বিতীয় শিফট চালু করা যাবে না কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে। শিগগিরই এই নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা