শিক্ষা

স্বাস্থ্যবিধি অমান্য করায় রংপুরে ৩ কোচিং সেন্টার সিলগালা

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে করোনাভাইরাস উপেক্ষা করে চলছে জমজমাট কোচিং বাণিজ্য। স্বাস্থ্যবিধি অমান্য করে পরিচালিত ও করোনা সংক্রমণের জন্য দায়ী কার্যক্রমের জন্য নগরীর তিনটি কোচিং সেন্টার সিলগালাসহ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এর নেতৃত্বে ও র‍্যাব-১৩ এর সহযোগিতায় সোমবার (২৩ নভেম্বর) বিকেলে এই অভিযান পরিচালিত হয়। নগরীর নিউরন কোচিং সেন্টার, মেধা সিড়ি কোচিং সেন্টার ও ক্যাম্পাস কোচিং সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করে ওই ৩ কোচিং সেন্টারকে সিলগালা করা হয়।

অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, নগরীর লালবাগ এলাকায় শত শিক্ষার্থী নিয়ে চলমান তিনটি কোচিং সেন্টার কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠান তিনটি সিলগালা করা হয়। বিকেল ৩টা থেকে রংপুর নগরের লালবাগ এলাকায় চলা অভিযানে কোচিং সেন্টারগুলোতে শত শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায় বলেও জানান তিনি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা