বাবাকে হত্যার দায়ে বরিশালে ছেলের যাবজ্জীবন
অপরাধ

বাবাকে হত্যার দায়ে বরিশালে ছেলের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর কালিবাড়ি এলাকার সত্তার মোল্লাকে হত্যার দায়ে তার ছেলে রেজাউল মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড পেয়েছেন রেজাউল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বরিশালের জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামের আদালত চাঞ্চল্যকর সত্তার মোল্লা হত্যা মামলার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রেজাউল মোল্লা আদালতে হাজির ছিলেন এবং রায়ের পরে সাজার পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আদালতের বেঞ্চ সহকারী হেদায়াতুন্নবী জাকির।

২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর আগৈলঝাড়া থানায় হত্যা মামলাটি করেন নিহত সত্তার মোল্লার দ্বিতীয় স্ত্রী রুমা বেগম। মামলার অভিযোগে তিনি বলেন, তার স্বামীর আগের স্ত্রীর সংসারে তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। নিহত সত্তার তাকে (মামলার বাদিনী) বিয়ে করার পরে তাদের সংসারে একটি ছেলেসন্তান হয়। ঘটনার সময় সেই ছেলের বয়স ছিল সাতমাস। কিন্তু সত্তার মোল্লার দ্বিতীয় বিয়ে প্রথম স্ত্রীর সন্তান রেজাউল মেনে নিতে পারেননি। তিনি প্রায়ই তার বাবা ও সৎমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। তার বাবা মুখ বুঝে সহ্য করতেন।

২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর রাত ১০টার পরে রেজাউল গিয়ে তার বাবা সত্তারকে ডাকতে থাকেন। সত্তার দরজা খুলে সামনে এলেই বগি দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। রুমা ধরার চেষ্টা করলে তাকেও হত্যার জন্য উদ্যত হন। তিনি বাইরে গিয়ে চিৎকার দিলে লোকজন ছুটে এলে রেজাউল পালিয়ে যান।

স্থানীয়রা সত্তারকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আগৈলঝাড়া থানার এসআই মোশাররফ হোসেন ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি রেজাউলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ১৬ জন সাক্ষীর মধ্যে আদালতে সাক্ষ্য দেন ১৫ জন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা