গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবল রেজাউল করিম
অপরাধ

খুলনায় শিশু ধর্ষণের অপরাধ স্বীকার পুলিশ সদস্যের

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: তেরখাদায় উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের নয় বছরের শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবল রেজাউল করিম (২৩)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ঙ অঞ্চল) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

রেজাউল ইসলাম ওই গ্রামের আলমগীর শিকদারের ছেলে। তিনি সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে একই গ্রামের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশুকে ধর্ষণ করেন। ওইদিনই মেয়েটির বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা তেরখাদা থানার উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম জানান, হাজির করা হলে রেজাউল করিমের জবানবন্দি রেকর্ড করেন আদালত। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তার রিমান্ডের আবেদন জানানো হয়নি।

ওই শিশুর বাবা বলেন, ‘রেজাউল পুলিশ কনস্টেবল। নাটোরে পুলিশ লাইনে চাকরি করেন। বছর তিনেক আগে চাকরি পেয়েছেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন। আমার মেয়ে রেজাউলের বাড়ির পাশের ঘেরের পাড়ে কদম ফুল পাড়তে যায়। সে সময় ফুল পাড়তে সহায়তার কথা বলে ফুঁসলিয়ে মেয়েটিকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। মেয়ে বাড়িতে এসে তার মাকে সব ঘটনা খুলে বলে।’

ওই শিশু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা