খুলনায় শিশু ধর্ষণ, একজন গ্রেপ্তার
অপরাধ

খুলনায় শিশু ধর্ষণ, পুলিশ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর গ্রামে নয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষণের অভিযোগে একই গ্রামের আলমগীর শিকদারের ছেলে পুলিশ সদস্য রেজাউল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে। রেজাউল ইসলাম নাটোর পুলিশ লাইনসে কর্মরত।

শিশুর বাবা জানান, রেজাউল পুলিশের একজন কনস্টেবল। নাটোরে চাকরি করেন। বছর তিনেক আগে চাকরি পেয়েছেন। এখন ছুটিতে বাড়িতে এসেছেন। চতুর্থ শ্রেণিতে পড়ুয়া তার মেয়ে রেজাউলের বাড়ির পাশের ঘেরের পাড়ে বেলা ১১টার দিকে কদম ফুল পাড়তে যায়। ফুল পাড়তে সহায়তার কথা বলে রেজাউল ফুঁসলিয়ে মেয়েটিকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে মেয়ে বাড়িতে এসে তার মাকে সব ঘটনা খুলে বলে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি) স্বপন কুমার রায় বলেন, শিশুটির বাবার করা মামলায় নাটোরে কর্মরত পুলিশ সদস্য রেজাউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসির সমন্বয়ক চিকিৎসক অঞ্জন কুমার চক্রবর্তী বলেন, শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনো তার রক্তক্ষরণ হচ্ছে। শিশুটি শঙ্কামুক্ত নয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা