সিসিইউতে সম্রাট: চিকিৎসার জন্য ১৫ সদস্যের মেডিকেল বোর্ড
অপরাধ

সিসিইউতে সম্রাট : চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে বুকে ব্যথা নিয়ে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের চিকিৎসায় ১৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মীর জামাল বলেন, তিনি মোটামুটি আছেন, তবে তার মাল্টিপল সমস্যা রয়েছে। তার হৃদপিণ্ডে ভাল্ব লাগানো হয়েছে, রয়েছে ‘রিদম ডিস্টার্বনেস’। তার চিকিৎসায় ১৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বুকে ব্যথা অনুভব করলে গতকাল রোববার সকালে সম্রাটকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) এ রাখা হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম জানান, সম্রাটের অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ রোববার তাকে হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করে। তিনি এখন ওখানেই চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ক্যাসিনো মামলায় ২০১৯ সালের ৬ অক্টোবর গ্রেপ্তার হন। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। গ্রেপ্তারের পর থেকে র্দীঘদিন ধরে তিনি বিএসএমএমইউতে ভর্তি আছেন।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা