বরিশালে লঞ্চের কেবিন থেকে নারীর মরদেহ উদ্ধার
অপরাধ

বরিশালে লঞ্চের কেবিন থেকে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল:
ঢাকা-বরিশাল নৌ-রুটে চলাচলরত পারাবত-১১ লঞ্চের একটি সিঙ্গেল কেবিন থেকে অজ্ঞাত ৩৫-৪০ বছরের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বরিশাল নদীবন্দরে নোঙর করা পারাবত কোম্পানির লঞ্চটির তৃতীয়তলার ৩৯১ নম্বর কেবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে পারাবত-১১ লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়।

সোমবার ভোরে বরিশাল নদীবন্দরে লঞ্চটি নোঙর করে। যাত্রীরা লঞ্চ থেকে নেমে যাওয়ার পর লঞ্চের স্টাফরা চেক করতে গিয়ে ৩৯১ নম্বর কেবিনের যাত্রীর মৃত্যুর বিষয়টি জানতে পেরে পুলিশকে জানান।

পরে পুলিশ গিয়ে দরজা খোলা অবস্থায় থাকা কেবিনের ভেতর থেকে সালোয়ার কামিজ পরা ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কারন কেবিনটি একজন পুরুষের নামে নেওয়া ছিলো। আর কেবিনের টিকিটে দেওয়া তথ্যানুসারে মোবাইল নম্বরে ফোন দেওয়া হলে সেটি কুমিল্লার লাকসামে অবস্থানরত এক ব্যক্তি রিসিভ করেন। প্রাথমিক যাচাই-বাছাই করে ওই ব্যক্তি কুমিল্লায় রয়েছেন বলে জানা গেছে। ফলে ভুয়া মোবাইল নম্বর দিয়ে কেবিনটি নেওয়া হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।

ওসি জানান, সুরতহালে প্রাথমিকভাবে তেমন কিছু পরিলক্ষিত হয়নি। তবে দরজা খোলা থাকায় প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, ওই নারীর সঙ্গে আর কেউ ছিলেন। তাই মৃত নারীর সঙ্গে আর কেউ ছিলো কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মরদেহ কোতোয়ালি থানা পুলিশের জিম্মায় রয়েছে। তারা মরদেহের ময়না তদন্তসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা