ঘটনার পর ভিড় করা এলাকাবাসী
অপরাধ

স্ত্রীসহ তিনজনকে কুপিয়ে হত্যার পর ঘাতক আটক

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী: পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর ঠেকাতে আসা বাড়িওয়ালা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদি গ্রামের কাঠমিস্ত্রি বাদল মিয়া (৫৫)। আহত করেছেন নিজের ছেলে ও বাড়িওয়ালার মেয়েকেও।

নিহতরা হলেন, বাদল মিয়ার স্ত্রী নাজমা আক্তার (৪৫), বাড়িওয়ালা তাজুল ইসলাম (৬০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০)।

আহতরা হলেন, বাদল মিয়ার ছেলে সোহাগ (১৫) ও বাড়িওয়ালার মেয়ে কুলসুম (২৩)।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গণপিটুনি দিয়ে ঘাতক বাদল মিয়াকে পুলিশে সোপর্দ করেছেন।

পুলিশ জানায়, ৮-৯ বছর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকার কাঠমিস্ত্রি বাদল মিয়া নারায়ণগঞ্জের শিবপুরের দুলালপুর এলাকার স্বামী পরিত্যক্তা নাজমা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা কুমরাদী গ্রামের তাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

বাদল মিয়ার সঙ্গে তার স্ত্রী নাজমা বেগমের মনোমালিন্য চলছিল। এ নিয়ে প্রায়ই তাদের ঝগড়া হতো। পারিবারিক কলহের জেরে রোববার ভোর সাড়ে ৪টার দিকে নাজমা বেগম ও বাদল মিয়ার মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্বামী বাদল স্ত্রী নাজমা বেগম ও তার আগের সংসারের ছেলে সোহাগকে কুপিয়ে আহত করে।

হই চই শুনে বাড়িওয়ালা তাজুল ও তার স্ত্রী মনোয়ারাসহ আশপাশের লোকজন এগিয়ে যান। এ সময় তারা বাদলকে থামানোর চেষ্টা চালালে তিনি আরও ক্ষিপ্ত হয়ে নাজমা ছাড়াও বাড়িওয়ালাসহ উপস্থিত লোকজনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে নাজমা ও ছেলে সোহাগ এবং বাড়িওয়ালা দম্পতি ও তাদের মেয়ে আহত হন। একপর্যায়ে আহত সোহাগ তার বাবার মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় তাকে বেধে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে নাজমা ও মনোয়ারাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অবস্থার অবনতি হওয়ায় তাজুলকে ঢাকায় নেওয়া হচ্ছিল। কিন্তু পথেই তিনিও মারা যান। আহত দু’জনকে সদর হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, ঘটনার পর পরই ঘাতক বাদলকে আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে আর কোনো কারণ রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো কোনো পক্ষ থেকে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।

সান নিউজ/বিএস/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা