গ্রেপ্তারকৃত মামুন অর রশিদ নোমানী
অপরাধ

বরিশালে সাংবাদিক নামধারী তিন প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: অনুমতি ছাড়া অসৎ উদ্দেশ্যে বিশিষ্টজনদের গোপনে ভিডিওধারণের ঘটনায় বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মামুন অর রশিদ নোমানী এবং তার সহযোগী কামরুল আহসান ও লাবু গাজী।

বরিশাল সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহম্মেদ মান্নার করা মামলায় শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে অভিযুক্তদের কীর্তনখোলা নদীর পাড় ত্রিশ গোডাউন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

শনিবার সন্ধ্যায় ত্রিশ গোডাউন এলাকায় ঘুরতে আসা কয়েকজন বিশিষ্ট নাগরিকের চলাচলের ভিডিও গোপনে ধারণ করছিলেন নোমানী ও তার সহযোগীরা। যাদের ভিডিও করা হচ্ছিল, তারা টের পেলে ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালানোর চেষ্টা চালান ওই তিন যুবক।

প্রত্যক্ষদর্শীরা ধাওয়া দিয়ে তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। মামলা তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই আব্দুল মান্নান।

গ্রেপ্তারকৃত তিন যুবক নিজেদের ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে বরিশাল নগরী ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে মানুষকে জিম্মি করে অর্থ আদায় করতেন। তারা নামে-বেনামে ফেসবুক আইডি খুলে তাতে অপপ্রচার চালিয়ে মানুষের সম্মানহানি করতেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা