অপরাধ

ধর্ষণের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালের ভেতরে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগের মামলায় শেখ শাকিল নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করছে পুলিশ।

আরও পড়ুন: হাসপাতালে কিশোরীকে ধর্ষণ

শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী কিশোরীর ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার দিবাগত রাতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলার সিঁড়িতে ধর্ষণের শিকার হয় সে। এ ঘটনায় ছাত্রলীগ নেতাকে আসামি করে বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম শেখ মোহাম্মদ শাকিল (২৫)। তিনি মুন্সীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক।

পুলিশ, ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী জন্মের কয়েক মাস পর তার বাবা মারা যান। গত মঙ্গলবার রাতে মেয়েটি তার মায়ের সঙ্গে অভিমান করে হাসপাতালে চলে আসে। রাত ১২ টার দিকে সে হাসপাতালের জরুরি বিভাগের সামনে পরিচিতদের সঙ্গে কথা বলছিল। ছাত্রলীগের ওই নেতা ওই দিন তার সঙ্গীদের নিয়ে হাসপাতাল চত্বরে আড্ডা দিচ্ছিল। রাত সোয়া ১২টার দিকে জরুরি কথা আছে বলে ওই কিশোরীকে হাসপাতালের দুই তলায় ওঠার সিঁড়িতে নিয়ে ধর্ষণ করেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থানার খাইরুল হাসান রোববার বলেন, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করে।

শনিবার গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি শাকিল নারায়নগঞ্জের সোনারগাঁও হয়ে গজারিয়া উপজেলার ভবেরচর দিয়ে অন্যকোথাও পালানোর চেষ্টা করছে। রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শাকিল বর্তমানে সদর থানা পুলিশের হাজত খানায় রয়েছে। দুপুরের পরে তাকে আদালত তোলা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা