ছবি : সংগৃহিত
অপরাধ
বোয়ালমারী

১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

আরও পড়ুন: গণধর্ষণের ভিডিও ধারণ, আটক ৪

রোববার (১১ জুন) ভোরে এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা হয়েছে এবং দুপুরে আসামিদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের সলেমান ফার্সি হেফজ মাদ্রাসার সামনে থেকে শনিবার বিকেল ৫টার দিকে একটি ট্রলিযুক্ত পাওয়ার টিলার আটক করা হয়।

বোয়ালমারী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান ও নিয়মিত টহল দেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের র‍্যাব-৮ ওই ট্রলিটি আটক করে। ট্রলিটি গাঁজা নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রলির ভেতরে থাকা খড়ের গাদা থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭২ হাজার টাকা।

আরও পড়ুন: কোকেনসহ ভারতীয় নাগরিক আটক

গাঁজা বিক্রির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ট্রলি চালক চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ছোট বদলিয়া গ্রামের ফকির মোহাম্মদের ছেলে মো. ইমরান (২৫) এবং তার সহকারী একই জেলার ডামুদাহ থানার বুইছিতলা গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. শহিদ হোসেন (২৮) নামের দুইজনকে গ্রেফতার করা হয়।

পরে রোববার ভোরে ফরিদপুর ক্যাম্পের র‍্যাব-৮ সিপিসি-২ এর ডিএডি মো. মকলেছুর রহমান বাদি হয়ে ওই দুইজনকে আসামি করে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনীর ১৯ (গ) ধারায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে এ মামলা করে হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, '১৮ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় র‍্যাব মামলা করেছে। আসামিদের রোববার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে।'

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা