অপরাধ

টিকটক অপু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

সাধারণ মানুষকে হেনস্তা এবং মারধরের অভিযোগে কথিত টিকটক স্টার অপুকে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে উত্তরা মডেল থানা পুলিশ। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপুর বিরুদ্ধে গত রোববার (২ আগস্ট) সন্ধ্যায় উত্তরা ছয় নম্বর সেক্টর এলাকার স্থানীয় লোকজনকে মারধর করার অভিযোগে মামলা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অপুর সঙ্গে গ্রেপ্তার হওয়া তার সহযোগীর নাম নাজমুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াছিন আরাফাত অপু মোবাইল ভিত্তিক অ্যাপস ‘টিকটক’ ও ‘লাইকি’তে নিজের নানা ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে থাকে। তার নিজস্ব একটি ফলোয়ার বাহিনী রয়েছে। রোববার সন্ধ্যায় উত্তরা ছয় নম্বর সেক্টরের আলাওল অ্যাভিনিউতে বেশ কয়েকজন অনুসারী নিয়ে রাস্তা দখল করে আড্ডা দিচ্ছিল অপু। এ সময় স্থানীয় তরুণ মেহেদী হাসান ও তার বন্ধুরা গাড়ি নিয়ে ওই সড়ক ধরে যাবার সময় হর্ণ বাজিয়ে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। সড়কে সাইড দেওয়া নিয়ে মেহেদী হাসান ও তার বন্ধুদের সঙ্গে অপুর অনুসারীদের বাকবিতণ্ডা হয়।

পরে অপু ও তার অনুসারীরা মেহেদী ও তার বন্ধুদের বেধরক মারধর করে। এই ঘটনায় ভুক্তভোগী একজনের বাবা এস এম মাহবুব হাসান বাদী হয়ে উত্তরা মডেল থানায় অপু ও তার অজ্ঞাত অনুসারীদের নামে মামলা করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলতে থাকে। পরে সোমবার সন্ধ্যায় পুলিশ অপু ও তার সহযোগী নাজমুলকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত অপুর বাবার নাম শহীদ ইসলাম। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী। দক্ষিণখান এলাকার একটি বাসায় থাকতো অপু।

মঙ্গলবার (৪ আগস্ট) সহযোগীসহ অপুকে আদালতে পাঠানো হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা