অপরাধ

ট্রিপল হত্যাকাণ্ডের দায় স্বীকার জাফরিনের

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: বহুল আলোচিত নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় ট্রিপল মার্ডারের মূল আসামিদের একজন জাফরিন শেখ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারামতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

জাফরিন ট্রিপল হত্যাকাণ্ড মামলার হোতা জাকারিয়া ও মিল্টনের ভাই।

সোমবার (৩ আগস্ট) খুলনা মহানগর ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত এ জবানবন্দি রেকর্ড করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র, অতিরিক্ত উপ-কমিশনার কানাই লাল সরকার জানান, মামলার ৩নং আসামি জাফরিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।

ট্রিপল মার্ডারের ১৭ দিন পরে আসামি মো. জাফরিন শেখের স্বীকারোক্তি অনুসারে রোববার (০২ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে আসামিদের ব্যবহৃত অস্ত্র জব্দ করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা মহানগর ডিবি’র ইন্সপেক্টর এনামুল হকের নেতৃত্বে একটি টিম এ সময় মশিয়ালী গ্রামে আসামিদের বাড়িতে ঢোকার প্রাচীরের পূর্বপাশের শেখ বাড়ির কবরস্থানে দুইটি দেশে তৈরি ওয়ান স্যুটার গান, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং তিন রাউন্ড ফায়ার্ড কার্তুজ পায়।

গত ১৬ জুলাই রাতে মশিয়ালি ইস্টার্ন গেট এলাকায় তিন সহোদর জাকারিয়া, জাফরিন ও মিল্টন বাহিনীসহ আরো ১০/১২ জন স্থানীয়দের উপর গুলিবর্ষণ করেন। গুলিতে নিরীহ তিনজন এলাকাবাসী মো. নজরুল ইসলাম (৬০), গোলাম রসুল (৩০) ও মো. সাইফুল ইসলাম নিহত এবং আফসার শেখ, শামীম, রবি, খলিলুর রহমান ও মশিয়ার রহমানসহ আরও কয়েকজন আহত হন। এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে রাত ২টার দিকে জাকারিয়া, জাফরিন ও মিলটনের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেন এবং হামালাকারীদের একজন জিহাদ শেখকে (৩০) গণপিটুনি দিয়ে মেরে ফেলেন।

এ ঘটনায় নিহত সাইফুলের বাবা সাইদুল ইসলাম খানজাহান আলী থানায় মামলাটি করেন। মামলায় খানজাহান আলী থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ প্রচার সম্পাদক শেখ জাকারিয়া হোসেন জাকার, তার ভাই মহানগর ছাত্রলীগের বহিস্কৃত সহ সভাপতি শেখ জাফরিন, অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি মিল্টনসহ ২২ জনের নাম উল্লেখ করে আরো ১৫/১৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

১৮ জুলাই বিকালে মূল অভিযুক্ত শেখ জাকারিয়ার ভাই শেখ জাফরিন হাসানকে এবং ১৭ জুলাই জাফরিনের ভাই জাকারিয়ার শ্বশুর কোরবান আলী, শ্যালক আরমান ও চাচাতো ভাই জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ড শেষে তারা এখন কারাগারে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে ২১ জুলাই সোয়াটে বদলি ও মামলার তদন্ত কর্মকর্তা এস আই লুৎফুল হায়দারকে পরিবর্তন করে ওসি (তদন্ত) কবীর আহমেদকে তদন্তের দ্বায়িত্বভার দেওয়া হয়। ২৬ জুলাই এ মামলার তদন্তভার কেএমপি ডিবি'র ইন্সপেক্টর এনামুল হকের কাছে হস্তান্তর করে।

সার্বিক বিষয় তদন্তে পুলিশ কমিশনার এস এম ফজলুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এ তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশিকিউশন) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার ও সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ) শিপ্রা রাণী দাস। গত ২২ জুলাই থেকে তদন্ত কমিটি ঘটনার তদন্ত করছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা