অপরাধ

পরকীয়ার বলি বাচ্চু হত্যার আসামি রবিউল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতী মধ্যপাড়া গ্রামে বাচ্চু শেখকে (৩২) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার আসামি মো. রবিউল ইসলাম ভুইয়া নবিকে (৩৭) মংলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে বারোটার দিকে মংলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিউল তেলিগাতী মধ্যপাড়ার মৃত. উকিল উদ্দিন ভুইয়ার ছেলে। তার দেওয়া তথ্য অনুসারে ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুকুর থেকে হত্যার কাজে ব্যবহৃত ধারালো দা জব্দ করে পুলিশ। আদালতে হাজিরের পর অপরাধের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আসামি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র এডিসি কানাইলাল সরকার জানান, গত ৩০ জুলাই ভোর ৫টার দিকে আড়ংঘাটা তেলিগাতী মধ্যপাড়া গ্রামে প্রবাস ফেরত বাচ্চু শেখকে নিজ বাড়িতে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান রবিউল। বাচ্চুর স্ত্রীর সঙ্গে রবিউলের পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যার ঘটনা ঘটে। আসামি রবিউল বাচ্চু শেখের আপন ফুফাতো ভাই।

এই ঘটনায় নিহতের বাবা আমজাদ শেখ আড়ংঘাটা থানায় মামলাটি করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবু-আল-বাশার জানান, মামলাটির তদন্ত অব্যাহত আছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা