অপরাধ

মাদককারবারিসহ ‘বন্দুকযুদ্ধে’  নিহত ৩

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার: চকরিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। তাদের পরিচয় জানাতে না পারলেও পুলিশ বলছে, নিহতরা মাদককারবারি ছিলেন। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ভোর রাত ৪টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে চকরিয়া উপজেলার বানিয়ারছড়া আমতলী গর্জন বাগান পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি এ ঘটনায় ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

চকরিয়া থানার পরিদর্শক ( তদন্ত) মো. মিজানুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১টার দিকে, চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথা এলাকা থেকে ছয় হাজার ইয়াবাসহ জাহেদা বেগম ও মোজাফফর আহমদ নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানান, শুক্রবার ভোররাতে বানিয়ার ছড়া আমতলি পাহাড়ি এলাকায় একটি ইয়াবার চালান হাতবদল হতে পারে। এ খবরে পুলিশ সেখানে যায়। ওই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন মাদককারবারিরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুটলে উভয়ের মধ্যে কিছুক্ষণ গোলাগুলি চলে। এক পর্যায়ে পাচারকারিরা পালিয়ে যান।

ঘটনাস্থল তল্লাশি করে ৪৪ হাজার ইয়াবা, দুইটি দেশি আগ্নেযাস্ত্র, সাত রাউন্ড গুলি, ১৫টি খালি খোসাসহ তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

এই ঘটনায় আহত চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম, সাজ্জাদ হোসেন ও সবুজকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা