অপরাধ

কৃত্রিম হাতের আড়ালে ইয়াবা পাচার

সান নিউজ ডেস্ক: নিজের কৃত্রিম হাতের আড়ালে অভিনব কায়দায় ইয়াবা বড়ির ব্যবসা করে আসছিলেন রানা হাওলাদার (২৬) নামে এক যুবক। অবশেষে ধরা পড়েছেন পঙ্গুত্বের সুযোগ নিয়ে ইয়াবার কারবার চালিয়ে আসা এ যুবক।

আরও পড়ুন: আপনারা দেশের কথা ভাবুন

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর রামপুরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) সকালে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাকে গ্রেফতারের তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়ে ভালো

উপকমিশনার এইচএম আজিমুল হক জানান, এটি একটি নতুন কৌশল। পঙ্গু লোকজন মানুষের কাছে সিমপ্যাথি পায়। রানা সেই সুযোগ কাজে লাগিয়েছেন।
গতকাল রাতে আমরা গোপন তথ্যের ভিত্তিতে হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার ওমর আলী লেন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি সাত-আট বছর ধরে এ কাজ করছেন। আগে শরীয়তপুরে করলেও গত তিন-চার বছর ধরে ঢাকায় করছেন। শারীরিক প্রতিবন্ধীদের প্রতি আমাদের সবারই একটি সহানুভূতিশীল দৃষ্টি রয়েছে। কিন্তু তারা এটি কাজে লাগিয়ে এ ধরনের অপরাধ করছে এবং এটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। তারা বিশেষ করে বিনোদনকেন্দ্রগুলোতে মাদক হাত বদল করে। ছোট মাদক হওয়ায় ভিক্ষা বা হ্যান্ডশেক করার ছলে মাদক হাতবদল করে। এরা মূলত খুচরা বিক্রেতা।

আরও পড়ুন: ডা. জাহাঙ্গীরের চেম্বারে অভিযান

ডিএনসির উত্তর অঞ্চলের উপপরিচালক রাশেদুজ্জামান জানান, প্রায় এক মাস আগে এরশাদুলের ইয়াবা সিন্ডিকেট সম্পর্কে তাঁরা তথ্য পান। তাঁকে ধরার জন্য তাঁরা কৌশল নেন। গত সোমবার ডিএনসির রমনা সার্কেলের পরিদর্শক তমিজ উদ্দিন মৃধা ক্রেতা সেজে ইয়াবা বড়ি কিনতে যান। এ সময় চক্রের সহযোগী হুমায়নকে তাঁর স্ত্রীসহ ঢাকার দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে এরশাদুলের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা