গণধর্ষণের শিকার বিউটিশিয়ান, গ্রেফতার ২
অপরাধ

গণধর্ষণের শিকার বিউটিশিয়ান, গ্রেফতার ২

সান নিউজ ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে হোম সার্ভিসের কথা বলে বাসায় ডেকে অন্তঃসত্ত্বা এক বিউটিশিয়ানকে (২৫) গণধর্ষণের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ২ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: দেশের সেবা করে যাবে সেনাবাহিনী

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রিয়াদ (২৪) ও ইয়াসিন হোসেন সিয়াম।

আরও পড়ুন: নির্বাচন বন্ধ করা হঠকারী সিদ্ধান্ত ছিল না

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিজুল হক জানান, আরও দুজনকে গ্রেফতারের অভিযান চলছে।

তিনি আরও বলেন, ভুক্তভোগী নারী পেশায় একজন বিউটিশিয়ান। আগে বিউটি পার্লারে কাজ করতেন তিনি। করোনা পরবর্তী সময়ে সেবা প্রদানের সুবিধার্থে ফেসবুকে নিজের একটি অনলাইন পেইজ খোলেন। তার কাছ থেকে ইতোপূর্বে সেবা নেওয়া পরিচিত এবং অনলাইনে যোগাযোগ করা নারীদের বাসায় গিয়ে সার্ভিস দিতেন তিনি। মঙ্গলবার বিকেলে ফোনে তেমনই একটি সেবা প্রদানের (ফেসিয়াল) অনুরোধ পান তিনি। তসলিমা নামে একজন ফোনটি করেছিলেন বলে ওই নারী জানিয়েছেন। তসলিমার ভাই পরিচয় দিয়ে রিয়াদ নামে একজনও তার সঙ্গে যোগাযোগ করেন।

আরও পড়ুন: পাকিস্তানে বাসে আগুন, নিহত ১৭

আজিজুল হক আরও জানান, সন্ধ্যায় শুক্রাবাদ এলাকায় পৌঁছালে রিয়াদ তাকে জানান তাদের বাসা মূল সড়ক থেকে কিছুটা ভেতরে। ওই নারী বাসায় পৌঁছালে তাকে তসলিমার জন্য অপেক্ষা করতে বলে রিয়াদ। এর কিছুক্ষণ পর রিয়াদ সিয়াম ও জিতু নামে তার দুই বন্ধুকে নিয়ে ঘরে প্রবেশ করে। তারপর ওই নারীকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ওই নারীর মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয় তারা।

তিনি বলেন, ধর্ষণের ওই ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল রাতে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন। এই মামলায় চার জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা