অপরাধ

ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে নারীকে ধর্ষণ মামলায় আসামি মোঃ আবুল কালামকে (৪০) বুধবার (১২ অক্টোবর) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুড়িগ্রামের নারী ও শিশু দমন ট্রাইবুনাল বিশেষ আদালত।

আরও পড়ুন: দেশের সেবা করে যাবে সেনাবাহিনী

পুলিশ সূত্র জানা যায়, ২০০৬ সালের ১৪ই অক্টোবর বাদী মোছাঃ খুশি বেগম (৩০) রাতে তার শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে আসামী ধামশ্রেনী ইউনিয়নের ধামশ্রেনী গ্রামের মোঃ আবুল কালাম (৪০) ওই নারীর ঘরে প্রবেশ করে ধর্ষণ করেন। ঘটনার পর থেকে সে দু এক দিন পর পরই রাতে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত। এক পর্যায়ে সে তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ ঘটনায় বাদির অভিযোগের প্রেক্ষিতে উলিপুর থানায় মামলার করেন এবং মামলার তদন্তভার এসআই সিদ্দিকুর রহমানের নিকট অর্পণ করেন।

তিনি ২০০৭ সালের ১০ এপ্রিল তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত ডিএনএ টেস্টের জন্য আদেশ প্রদান করলে, এস আই মোঃ শহিদুল ইসলাম মামলার আসামি, ভুক্তভোগীর এবং ভুক্তভোগীর সন্তানের ডিএনএ টেস্ট করান। অভিযুক্ত আসামির বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানার আদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা