অপরাধ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ৫ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ৩টি একনলা বন্দুক,দুই রাউন্ড তাজা গোলা ও কিছু দেশীয় উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ওপর নিষেধাজ্ঞা দেওয়াটা শাস্তি নয়

আটককৃত ডাকাতরা হলো,জিন্টু (৩৬),হারুন (৩৭) লিটন (৩৫) মোশারফ (৩৬) আজিম বেপারী (২৭)। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নোয়াখালী জেলার মেঘনা নদী সংলগ্ন হাতিয়া উপজেলার ঘাসিয়া চর একটি অপরাধ প্রবণ অঞ্চল। ওই চরে একচ্ছত্র আধিপত্য বিস্তারের লক্ষ্যে ডাকাত খোকন গ্রুপ এবং ডাকাত ফোকরা বাহিনী বুধবার দিনগত রাত ৩টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়। এমন খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের তিনটি অভিযানিক দল ঘাসিয়ার চরে অভিযান চালায়। ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বিচ্ছিন্ন ভাবে নৌকা যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় কোস্টগার্ড তাদের ধাওয়া করে লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মেঘনা নদীর চর আবদুল্লাহ থেকে ৩টি একনলা বন্দুক,দুই রাউন্ড তাজা গোলা,৬টি রামদা ও ৫টি বল্লমসহ ডাকাত খোকন বাহিনীর ৫সদস্যকে আটক করে। পরে জব্দকৃত অস্ত্রসহ ডাকাতদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা