অপরাধ

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার-১ 

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় চকলেটের প্রলোভনে প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: পঞ্চগড়ে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

গ্রেফতারকৃত আসামির নাম বাহার উদ্দিন (৫৫) সে উপজেলার ধানসিড়ি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নবগ্রামের নুর ইসলামের ছেলে।

রোববার (২৫ সেপ্টম্বর) ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে কবিরহাট থানায় এ মামলা দায়ের করেন। এর আগে, গত শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নবগ্রামে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত শনিবার ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে একই এলাকার অভিযুক্ত বাহার উদ্দিন বাক প্রতিবন্ধী কিশোরীকে চকলেট খাওয়ানের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে ঝোপের মধ্যে ধর্ষণ করে। ভিকটিম প্রতিবন্ধী হওয়ায় কোন শৌরচিৎকার করতে পারেনি। ধর্ষণ শেষে ধর্ষক ঝোপের আড়াল থেকে বের হওয়ার সময় ২-৩জন লোক দেখে ঘটনাস্থলে গিয়ে দেখে ভিকটিম শুয়ে আছে। পরে ভিকটিম জঙ্গলে শুয়ে থাকার কারণ জিজ্ঞাসা করলে সে ইশারায় জানায় চকলেট খাইয়ে জঙ্গলে নিয়ে তার পরিহিত পায়জামা খুলে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

আরও পড়ুন: আরও ৪৪০ হাসপাতালে ভর্তি

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল শনিবার রাতে ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। পরে রোববার সকালে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা