অপরাধ

আদিয়ানের সিইওসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ই-কমার্সে একের পর এক প্রতিষ্ঠানের জালিয়াতি ধরা পড়ছে। গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকীসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- (র‍্যাব) ৬। শুক্রবার (২৯ অক্টোবর) রাত ১২টার দিকে খুলনা ও চুয়াডাঙ্গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত আদিয়ান মার্টের প্রধান কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব। শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ (সিপিসি২) র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান এ তথ্য জানায়।

গ্রেফতাররা হলেন- আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকী ওরফে মানিক, তার ছোট ভাই মাহমুদ সিদ্দিকী ওরফে রতন ও বাবা আবু বকর সিদ্দিক এবং ম্যানেজার মিনারুল ইসলাম।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান বলেন, শুক্রবার (২৯ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে র‍্যাব-৬ এর (গাংনী) একটি চৌকস দল খুলনা ও চুয়াডাঙ্গা থেকে তাদের গ্রেফতার করে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা