অপরাধ

হরিণ হত্যায় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: ব‌রিশা‌ল জেলার আগৈলঝাড়ায় একটি হরিণের খামারে অভিযান চালিয়ে ৩৭ কেজি মাংস এবং ৬টি হরিণের চামড়াসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ওই গ্রামে ‘আলো শিখা সমাজ উন্নয়ন সংস্থা’র তৃতীয় তলা থেকে ওই মাংস ও চামড়া উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার।

তিনি জানান, আটককৃতরা এনজিও’র তিনতলা ভবনের তৃতীয় তলায় গোপনে হরিণ জবাই করে তার মাংস বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে ওই ৪ ব্যক্তিকে গ্রেফতার এবং হরিণের মাংস ও চামড়া উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, ওই ভবন সংলগ্ন বাড়িতে মৃদুল হালদারের একটি হরিণের অনুমোদিত খামার রয়েছে। খামারের হরিণ জবাইয়ের অনুমতি নেয়ার বিধান থাকলেও মৃদুল কোনো ধরনের অনুমতি না নিয়ে গোপনে হরিণ জবাই করে তার মাংস বিক্রি করছিল। এ কারণে তাদের চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আটককৃতরা হলো- স্থানীয় বাসিন্দা স্যামুয়েল হালদারের ছেলে ও ওই সংস্থার নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার, নবগ্রামের বাসিন্দা অজিত সরকারের ছেলে বিপ্লব সরকার, আহুত বাটরার বাসিন্দা রায় চন্দ্র হাওলাদারের ছেলে সুনীল চন্দ্র এবং রাজিহারের বাসিন্দা চৈতন্য সরকারের ছেলে খোকন সরকার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা