অপরাধ

রাজধানীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর শেখেরটেক এলাকায় ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাত সোয়া ৯টার দিকে আহত আব্দুল আজিজের মৃত্যু হয়। এর আগে শেখেরটেক ৮ নম্বর সড়কে তাকে ছুরিকাঘাত করা হয়।

শনিবার (৪ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন আদাবর থানার উপপরিদর্শক ইকবাল হোসেন।

তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে আছে। এখনও সুরতহাল হয়নি। যতদূর জানতে পেরেছি শেখেরটেক ৮ নম্বর রোডের বাজারে দুই ব্যবসায়ী গ্রুপের মারামারির একপর্যায়ে আজিজকে ছুরিকাঘাত করা হয়।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, আমাদের টিম কাজ করছে। কে বা কারা ছুরি মেরেছে আমরা জানতে পারিনি। এটা বাজারের সবজি ব্যবসায়ী অথবা মাছ ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে ঝামেলার কারণে হয়েছে। নিহতের পরিবার এখনও থানায় আসেনি। বিস্তারিত পরে জানাতে পারব।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা