অপরাধ

পরীমনির জামিন আবেদন আজ

নিজস্ব প্রতিবেদক: কারাগারে থাকা চিত্রনায়িকা পরীমনির জামিনের জন্য সোমবার (১৬ আগস্ট) আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী।

তিনি বলেন, পরীমনির বিরুদ্ধে মাদক আইনে রাজধানীর বনানী থানার মামলায় সোমবার জামিনের আবেদন করব। আশা করছি তার জামিনের আবেদন বিষয়ে মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হবে।

মাদক মামলায় ১৩ আগস্ট পরীমনি ও তার কথিত মামা আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ওইদিন প্রিজন ভ্যানে করে পরীমণিকে সন্ধ্যা সাতটায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। এখন তিনি সেখানে আছেন।

পরীমনির মুক্তির পথ জানালেন জ্যেষ্ঠ আইনজীবীরা
দুই দফা রিমান্ড শেষে আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে শনিবার (১৫ আগস্ট) আদালতে হাজির করা হয়। আদালত পরীমনিকে নতুন করে রিমান্ড বা জামিন কোনোটিই দেননি। তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ অবস্থায় তার মুক্তির পথ কী হতে পারে, তা জানালেন ঢাকার জ্যেষ্ঠ কয়েকজন আইনজীবী।

জ্যেষ্ঠ আইনজীবীরা বলেন, আবারও ম্যাজিস্ট্রেট কোর্টেই চিত্রনায়িকা পরীমনি জামিন আবেদন করতে পারবেন। মহানগর দায়রা জজ আদালতেও জামিন চাওয়া যাবে। এখান থেকে জামিন না পেলে যেতে হবে হাইকোর্টে। হাইকোর্টও যদি জামিন না দেন, তবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগেও যেতে পারবেন নায়িকা।

এ বিষয়ে পরীমনির আইনজীবীরা বলেন, জামিন দেওয়ার ক্ষমতা ম্যাজিস্ট্রেট কোর্টের রয়েছে। তাই আমরা আবারও ম্যাজিস্ট্রেট কোর্টেই জামিনের আবেদন করবো। তবে আমরা ক্লায়েন্টের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেবো।

শনিবার শুনানির শুরুতে আইনজীবীরা এজলাসে পরীমনির উপস্থিতিতে শুনানি করার আবেদন করেন। কিন্তু আদালত তাদের এ আবেদন নামঞ্জুর করেন। এরপর পরীমনির আইনজীবী মজিবুর রহমান আদালতকে বলেন, পরীমনি তো মার্ডার মামলার আসামি নন। তিনি রাষ্ট্রদ্রোহ মামলারও আসামি নন। যেকোন শর্তে তাকে জামিন দেওয়া হোক। আদালত প্রয়োজনে তার পাসপোর্ট জমা রেখে জামিনের আদেশ দিতে পারেন।

সাননিউজ/এমঅর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা