অপরাধ

লবণের ট্রাকে ইয়াবা, গ্রেফতার ২ 

নিজস্ব প্রতিবেদক: লবণবোঝাই একটি ট্রাকে লুকিয়ে রাখা ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) গুলশান বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে খিলক্ষেত কুরাতলী এলাকায় অভিযান চালিয়ে লবণভর্তি একটি বড় ট্রাক জব্দ করা হয়।

আন্তঃজেলায় চলাচলকারী বিশালাকৃতির এই ট্রাকটিতে প্রাথমিকভাবে সাড়ে ১৩ টন লবণ পাওয়া গেলেও ব্যাপক খোঁজাখুঁজির পর ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে ও সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থা থেকে একে একে প্রায় ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

এ সময় বাচ্চু মিয়া ও শ্যালক ট্রাকটির চালক মো. সুলতান মাহমুদকে গ্রেফতার করা হয় বলে ডিসি মশিউর জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাদক বিশেষ কায়দায় টেকনাফের বিভিন্ন পয়েন্ট থেকে পরিবহন করত শ্যালক- দুলাভাই। বগুড়া শেরপুরের বিভিন্ন মিল থেকে ১৪/১৫ টন চাল কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বহন করে নিয়ে যেত।

ফেরার পথে ইয়াবার বিভিন্ন পাইকারদের কাছ থেকে ঢাকা, গাজীপুর, রাজশাহী, রংপুর এবং বগুড়া অঞ্চলে ইয়াবার চালান নিয়ে যাওয়ার জন্য ইয়াবা চোরাকারবারিরা তাদের ভাড়া করত। চালান সফলভাবে পৌঁছাতে পারলে সাত লাখ টাকা পেত।

তিনি বলেন, এবার নাপিতখালি, টেকনাফ থেকে লবণ নিয়ে আসার সময় এ বিপুল পরিমাণ ইয়াবাও কৌশলে বহন করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়ার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা