অপরাধ

ওয়ার্ড বয় থেকে মেডিসিন বিশেষজ্ঞ

নিজস্ব প্রতিবেদক: ছিলেন ওয়ার্ড বয়, এখন হয়ে গেছেন মেডিসিন বিশেষজ্ঞ। ভিজিট নিচ্ছিলেন পাঁচশত টাকা। অভাব নেই রোগীর। কেননা নামের শেষে ঝুলছে ডিগ্রির পর ডিগ্রি- এমবিবিএস, এফসিপিএম, এমডি ডিগ্রি। আবার পরিচয় দিতেন নিউরোমেডিসিন, স্নায়ুরোগ, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবেও। পড়ালেখা মাত্র ৮ শ্রেণি পর্যন্ত। চেম্বার পেতেছিলেন বন্দর নগরীর কাট্টলিতে। কিন্তু বাধ সাধে পুলিশ। ভুয়া এই চিকিৎসকের হাতে দিয়েছে বেড়ি। ধরে এনেছে থানায়। অবশ্য এর আগেও সে কুমিল্লা ও মাগুরায় দণ্ডিত হয়েছিলেন পুলিশের কাছে।

মুহাম্মদ খোরশেদ আলম (৪২) নামের ভুয়া এই চিকিৎসককে মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে আকবরশাহ থানার কর্নেল জোন্স রোডের হাজী ইব্রাহিম ম্যানসনের কাট্টলি মেডিকেল হল থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন।

ওসি জহির হোসেন বলেন, দুপুরে কাট্টলি মেডিকেল হল নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে খোরশেদ আলমকে আটক করা হয়েছে। খোরশেদ নিজেকে এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউলরোলজি), ডিগ্রিধারী এবং নিউরোমেডিসিন, স্নায়ুরোগ, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে পরিচিয় দিতেন। এসব পরিচয় দিয়ে কাট্টলী মেডিকেল হল নামে একটি ফার্মেসিতে ৬ মাস যাবৎ রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন তিনি। প্রত্যেক রোগীর কাছ থেকে ফি হিসেবে ৫০০ টাকা করে নিতেন তিনি।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোরশেদ জানিয়েছেন তিনি অষ্টম শ্রেণি পাস। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে একসময় কাজ করতেন।
তিনি আরও জানান, ভুয়া চিকিৎসক হিসেবে এই খোরশেদকে ২০১৭ সালে মাগুরার একটি ভ্রাম্যমাণ আদালত এক বছর কারাদণ্ড দিয়েছিলেন। তার আগে ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন তিনি।

খোরশেদের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম, নামফলক, ভিজিটিং কার্ড, সীলমোহর ও কাগজপত্র জব্দ করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা