ছবি-জাহিদ রাকিব
অপরাধ
র‌্যাবের অভিযান

চতুর্থ দিনে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের চতুর্থ দিনে বিধিনিষেধ অমান্য করায় ৪৩৮ জনকে ৪ লাখ ৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (৪ জুলাই) দেশব্যাপী ৫৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের জারি করা বিধিনিষেধের চতুর্থ দিনে বিধিনিষেধ কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধি করতে দেশব্যাপী মাঠে ছিল র‍্যাব। বিধিনিষেধ কার্যকর করতে র‍্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট।

তিনি বলেন, লকডাউনের চতুর্থ দিন রোববার (৪ জুলাই) বিধিনিষেধ বাস্তবায়নে দেশব্যাপী র‍্যাবের ১৮৭টি টহল ও ২১১টি চেকপোস্ট পরিচালনা করা হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‍্যাবের জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি চলমান ছিল।

তিনি আরও বলেন, র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরকার কর্তৃক ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এছাড়াও র‍্যাব জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

আ ন ম ইমরান খান বলেন, বিধিনিষেধ অমান্য করায় দেশব্যাপী পরিচালিত ৫৬টি ভ্রাম্যমাণ আদালতে ৪৩৮ জনকে সর্বমোট ৪ লাখ ৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি মেনে চলতে বিনামূল্যে ৩ হাজারের বেশি মাস্ক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়।

লকডাউনের চতুর্থ দিনে ৩০ জন অসহায় ও দুঃস্থদের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয় বলেও তিনি জানান।

এর আগে, তৃতীয় দিন শনিবার (৩ জুলাই) নিষেধাজ্ঞা অমান্য করায় ২৭৭ জনকে ১ লাখ ৯৮ হাজার ১৭৫ টাকা জরিমানা করে র‍্যাব। দ্বিতীয় দিন শুক্রবার (২ জুলাই) নিষেধাজ্ঞা অমান্য করায় ২১৩ জনকে ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা জরিমানা করে র‍্যাব। আর প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) ১৮২ জনকে এক লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা জরিমানা করে র‍্যাব।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

ঢাকায় গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশনে

রাজধানীর প্রায় সকল সিএনজি ফিলিং স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা তীব্র গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা