অপরাধ

মুনিয়া থাকতেন একা, যাতায়াত ছিল শিল্পপতির

নিজস্ব প্রতিবেদক : উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া। রাজধানীর গুলশানে লাখ টাকার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন একাই। তবে তার বাসায় যাতায়াত ছিল এক শিল্পপতির। সোমবার অভিজাত সেই ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এদিন সন্ধ্যায় গুলশান দুই নম্বর অ্যাভিনিউয়ের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটের বি/৩ ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় রাত ৩টার দিকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। মামলায় দেশের একটি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) আসামি করা হয়েছে।

নিহত মুনিয়া কুমিল্লা সদরের দক্ষিণপাড়া উজির দিঘী এলাকার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের মেয়ে। তিনি রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার পরিবার গ্রামেই থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, চলতি বছরের মার্চ মাসে এক লাখ টাকা মাসিক ভাড়ায় ওই ফ্ল্যাটে ওঠেন মুনিয়া। তিনি ফ্ল্যাটে একাই থাকতেন।

গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, সোমবার সন্ধ্যায় ওই ফ্ল্যাটে গিয়ে দরজা বন্ধ পান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। ধাক্কাধাক্কি করলেও দরজা খুলছিলেন না মুনিয়া। এর কিছুক্ষণ আগে থেকে তার ফোনও বন্ধ ছিল। এরপর ফ্ল্যাটের মালিকের উপস্থিতিতে মিস্ত্রি দিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া সিসিটিভির ফুটেজ ও মুনিয়ার ডিজিটাল ডিভাইসগুলো উদ্ধার করা হয়েছে। মেয়েটি কেন আত্মহত্যা করেছে এবং এর পেছনে কারো ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ডিসি আরো বলেন, দেশের একটি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মুনিয়ার পরিচয় ছিল। তিনি ওই ফ্ল্যাটে যাতায়াত করতেন বলেও তথ্য পেয়েছেন তারা।

নিহতের বড় বোন নুসরাত জাহান জানান, রোববার তাকে ফোন করে ঝামেলায় পড়েছেন বলে জানান মুনিয়া। এ কথা শুনে সোমবার কুমিল্লা থেকে ঢাকায় আসেন তিনি। সন্ধ্যার দিকে ওই ফ্ল্যাটে গেলে দরজায় ধাক্কাধাক্কি করলেও মুনিয়া দরজা খুলছিলেন না। পরে বাইরে থেকে তালা ভেঙে ঘরে ঢুকে মুনিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। এরপর বিষয়টি বাড়িওয়ালাকে জানালে পুলিশে খবর দেয়া হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা