অপরাধ

ইয়াবাসহ তিন ফুটবলার গ্রেফতার 

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম ও ঢাকা থেকে ইয়াবাসহ দুই বিদেশি ও এক দেশি ফুটবলারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে ইয়াবাসহ দুই বিদেশিকে প্রথমে গ্রেফতার করা হয়। কক্সবাজার থেকে শ্যামলি পরিবহনের একটা বাসে করে ইয়াবা নিয়ে ঢাকা আসার পথে পুলিশ তাদের গ্র্রেফতার করে।

পরে বিদেশি দুই ফুটবলারের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অন্যজনকে ধরার জন্য ফাঁদ পাতে। পরদিন অর্থাৎ শনিবার সকালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অন্যজনকে গ্রেফতার করতে সমর্থ হয় তারা।

গ্রেফতারকৃতরা হলেন মো. মাসুদ (২৪) ও দুই বিদেশিরা হলেন, ঘানার নাগরিক ফ্রাঙ্ক ও রিচার্ড।

ফ্রাঙ্ক ও রিচার্ড বাংলাদেশের বিভিন্ন ক্লাবেও হয়ে ভাড়ায় ফুটবল খেলেন। আর মাসুদ বয়সভিত্তিক দল সহ ঢাকার বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেন।

বাকলিয়া থানার ওসি নিজাম উদ্দিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা