অপরাধ

বুড়িগঙ্গায় বালিবাহী কার্গো জাহাজ ডুবে চার শ্রমিকের মৃত্যু

বুড়িগঙ্গা নদীতে বালুবাহী কার্গো জাহাজ ডুবে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে চারটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝালকাঠির নলছিটির কান্দেবপুর এলাকার তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান, বরিশালের বানারিপাড়ার ইলুহার এলাকার মহিবুল্লাহ, পিরোজপুরের বটবাড়ির ছোট আরজি এলাকার রাশেদ হাওলাদারের ছেলে বাবু এবং পিরোজপুরের কাউখালীর চাষেরকাঠি এলাকার আব্দুর রব তালুকদারের ছেলে মোস্তফা।

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের টিম লিডার আতিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ভোররাত ৩টার দিকে কার্গোটি বুড়িগঙ্গা নদীতে আকস্মিকভাবে ডুবে যায়। এসময় কার্গোর সারেং ও মাস্টার সাঁতরিয়ে নদীর তীরে উঠতে সক্ষম হলেও বাকি চার কর্মচারী ঘুমন্ত অবস্থায় নদীর পানিতে ডুবে মারা যায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা