অপরাধ

গাজীপুরে ৯ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর সিটি এলাকায় ৯ হাজার ৬০০ পিস ইয়াবা, প্রাইভেটকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার ( ০৬ জানুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর গাছা থানার হাজীরপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন র‌্যাব ১ এর সদস্যরা।

আটককৃতরা; মো. এরশাদ মোল্লা (৩৭) কিশোরগঞ্জের হোসেনপুর থানার বাসুরচর এলাকার জমসেদ মোল্লার ছেলে, মোহাম্মদ ফারুক (৩১) ফেনী সদরের এলিন ম্যানশন পেট্রল বাংলা ও পূর্ব উকিলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে, মো. শরিফুল ইসলাম ওরফে সুমন (৪০) শরীয়তপুরের ডামুড্ডা থানা এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং ফেনী সদরের চেওরিয়া সোহাগ মিয়ার বাড়ি এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে সাহিদুল ইসলাম সোহেব (৩০)।

র‌্যাব ১-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, হাজীরপুকুর এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হওয়ার খবর পেয়ে বুধবার রাত সাড়ে ৯টার দিকে সেখানে অভিযানে যান র‌্যাব-১ সদস্যরা।

পরে স্থানীয় স্টিলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ও মাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেটকার, নগদ তিন হাজার ১২০ টাকা এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃত ৪ জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা পরস্পর যোগসাজশে চোরাই পথে ইয়াবা আমদানি করে জিএমপি, গাজীপুর গাছা থানা এলাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে গাছা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা