অপরাধ

বাংলাদেশের মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ভারতে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে খুনের দায়ে আদালত কর্তৃক অভিযুক্ত মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে ভারতে পালিয়ে গিয়েও নিজেকে বাঁচাতে পারলেন না মাসুম।

শনিবার ( ২৬ ডিসেম্বর) তাকে গ্রেফতার করেছে দিল্লির স্পেশাল টাস্ক ফোর্স। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভি জানিয়েছে, মাসুম বাগেরহাটের মধ্য নলবুনিয়া বাজার নামের একটি এলাকায় জাহিদুল ইসলাম নামের একজনকে খুন করেন।

সহযোগীদের নিয়ে জাহিদুলকে মোবাইলের দোকান থেকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা করে ফেলে রাখেন।পরের দিন নলবুনিয়ার একটি মাঠে জাহিদুলের লাশ পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে, সেই সময় সব অভিযুক্তকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করেছিল।

২০১৩ সালের শুনানিতে বাগেরহাটের বিচারক মাসুমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। অন্য আসামিরা খালাস পেয়ে যান।মাসুম পরে জামিন নিয়ে বের হয়ে পালিয়ে যান ভারতে। আর কখনোই বাংলাদেশে আসেনি।

দিল্লি পুলিশ বলেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাসুমকে কানপুর টি-পয়েন্ট থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছে একটি পিস্তল পাওয়া যায়। তার নামে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, বিভিন্ন দেশ থেকে পালিয়ে আসা অপরাধীদের ধরতে দিল্লিতে কয়েক মাস ধরেই এমন অভিযান চলছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা