অপরাধ

শুধু নভেম্বরে দেশে নির্যাতনের শিকার ৩৫৩ নারী-শিশু

নিজস্ব প্রতিবেদক : নভেম্বর মাসে দেশে মোট ৩৫৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। যার মধ্যে ১৮ জন গণধর্ষণসহ মোট ১৫৩ জন ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তারা মূলত দেশের ১৩টি পত্রিকায় প্রকাশিত ধর্ষণের সংবাদের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, গত নভেম্বর মাসে মোট ৩৫৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। যার মধ্যে ১৮ জন গণধর্ষণসহ মোট ১৫৩ জন ধর্ষণের শিকার হয়েছে। কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন ৯৪ জন এবং কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়েছে ৭ জন।

দেশে শ্লীলতাহানির শিকার হয়েছে ৫ জন। যার মধ্যে শিশু রয়েছে ৩ জন। যৌন নিপীড়নের শিকার হয়েছে ৭ জন যার মধ্যে শিশু রয়েছে ৬ জন। এসিডদগ্ধের শিকার হয়েছে ৪ জন শিশু এবং এসিডদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ১ জনের। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৪ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের।

এদিকে, দেশে উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৭ জন। শিশু অপহরণ হয়েছে মোট ১১ জন। পাচারের শিকার হয়েছে ৫ জন। বিভিন্ন কারণে ৩৮ জনকে হত্যা করা হয়েছে যার মধ্যে শিশু রয়েছে ১২ জন। এছাড়া ৫ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে।

যৌতুকের কারণে নির্যাতন হয়েছে ৯ জন, যার মধ্যে হত্যা করা হয়েছে ৪ জনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১১ জন, যার মধ্যে শিশু রয়েছে ৪ জন।

বিভিন্ন নির্যাতনের কারণে আত্মহত্যা করেছে ১৩ জন, যার মধ্যে শিশু রয়েছে ৫ জন এবং রহস্যজনক মৃত্যু হয়েছে ৪৩ জনের, যার মধ্যে শিশু রয়েছে ১২ জন। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ১৪ টি। সাইবার ক্রাইম অপরাধের শিকার হয়েছে ৩ জন, যার মধ্যে শিশু রয়েছে ১ জন।

এর আগে গত অক্টোবর মাসে মোট ৪৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছিল। এরমধ্যে ৪৪ জন গণধর্ষণসহ মোট ২১৬ জন ধর্ষণের শিকার হয়েছিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা