অপরাধ

মাওলানা ফারুকী হত্যা মামলার প্রতিবেদন দাখিল ফের পেছাল

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট ইসলামী চিন্তবিদ ও টেলিভিশন উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। আগামী ২২ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত নতুন এ দিন ধার্য করেন। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৪৮ বার পেছাল।

১৫ নভেম্বর রোববার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম স্কোয়াডের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রাজীব ফরহান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ আগস্ট রাতে রাজধানীর ১৭৪, পূর্ব রাজাবাজারের নিজ বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই সময় বাসার দোতালায় তার স্ত্রী ও স্বজনদের আটকে রেখে হত্যার পর পালিয়ে যায় অজ্ঞাত কয়েকজন খুনি।

এসময় বাসা থেকে সাড়ে তিন লাখ টাকা ও ছয় লাখ ৩০ হাজার টাকার গয়না ও ইলেকট্রনিক সামগ্রী নিয়ে যায় দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পরের দিন ফারুকীর ছোট ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করে শেরেবাংলানগর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা করেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা