অপরাধ

উত্তরায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে রাজধানীর উত্তরার ৮নং সেক্টরের একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১০টা ৫০ মিনিটে মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।

এ সময় টানা ১৭টি ককটেল বিস্ফোরিত হয় এবং কয়েকটি অবিস্ফোরিত থেকে যায়। কেন্দ্র উপস্থিত ভোটার আতঙ্কিত হয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। কয়েকজন ভোটার পড়ে গিয়ে আহত হয়েছেন।

কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, জানতে চাইলে এই কেন্দ্রে দায়িত্বরত ওসি নুর আলম কোনো মন্তব্য করতে রাজি হননি।

সেখানে উপস্থিত আরেক পুলিশ কর্মকর্তা বলেন, কারা ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটিয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে আমরা ধারণা করছি, পাশের ভবন থেকে ককটেলগুলো ছোড়া হয়েছে।

ককটেল বিস্ফোরণের ঘটনার পর মালেকাবানু আর্দশ বিদ্যানিকেতন স্কুলের কেন্দ্র পরিদর্শনে আসেন ঢাকা-১৮ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান।

তিনি বলেন, আমার প্রতিপক্ষ ককটেল বিস্ফোরণ করে ভোটারদের ভয় দেখিয়ে ভোট দিতে বিরত রাখতে চায়। কারণ তারা জানে মানুষ নৌকায় ভোট দেবে, ধানের শীষে নয়। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। আশা করি তাদের পরিচয় জানতে পারবেন।

ঘটনার বিষয়ে জানতে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীরের মোবাইল ফোনে কল করে তাকে পাওয়া যায়নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা