অপরাধ

ভারসাম্যহীন ছেলের পাথরের আঘাতে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছায় মানসিক ভারসাম্যহীন (পাগল) ছেলের পাথরের আঘাতে মনোয়ারা বেগম (৪৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে মোস্তফাকে (৩২) আটক করেছে পুলিশ। নিহত মনোয়ারা বেগম উপজেলার তারাটি ইউনিয়নের মৈশাদিয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। ছেলে মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার মৈশাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে দুপুরে ছেলেকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, মোস্তফা কামাল মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাকে লোহার শিকল দিয়ে বাড়ির একটি খোলা ঘরে বেঁধে রাখা হতো। শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়তে ওঠেন তার মা মনোয়ারা বেগম। এ সময় শিকল খুলে ঘরে থাকা ওজন মাপার পাথর দিয়ে মায়ের মাথায় আঘাত করে মোস্তফা। মনোয়ারা বেগম মাটিতে লুটিয়ে পড়লে আবারও তার মাথায় আঘাত করে মোস্তফা। এতে ঘটনাস্থলেই মনোয়ারা বেগমের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, পাগল ছেলেকে খোলা একটি ঘরে খালি গায়ে বেঁধে রাখা হয়েছিল। সে সারারাত শীতে কাঁপছিল। এছাড়াও তাকে রাতের খাবার দেয়া হয়নি। সেই ক্ষোভেই হয়তো লোহার শিকল খুলে সে তার মাকে পাথর দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও অর্থ জরিমানা

নরসিংদী সদর ও মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযো...

কলাপাড়ায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফ...

পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা