স্ত্রীকে হত্যার পর বস্তাবন্দি, আটক পুলিশ সদস্য
অপরাধ

স্ত্রীকে হত্যার পর বস্তাবন্দি, পুলিশ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের শরণখোলা উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুমের চেষ্টার অভিযোগে সাদ্দাম হোসেন নামের এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ কনস্টেবল সাদ্দাম শরণখোলা উপজেলার থাফালবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়ধাল গ্রামে।

জানা গেছে, বুধবার (০৭ অক্টোবর) রাতের কোনো এক সময় সাদ্দাম হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে জবাই করে পলিথিনে মুড়িয়ে বস্তাবন্দি করে লাশ পরিত্যক্ত ঘরে লুকিয়ে রাখেন। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সাদ্দাম হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজচন্দ্র রায় বলেন, পারিবারিক কলহের কারণে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন তার স্ত্রীকে হত্যা করেছেন। আমরা সাদ্দাম হোসেনকে আটক করেছি। সাদ্দামের স্ত্রীর ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছি।

সান নিউজ/আরএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হ...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : ৩ সদস্যের কমিটি গঠন

দেশের বাজারে চলতি টুথপেস্টগুলোর মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্ল...

রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাস...

এআই ব্যবহার করে পরীক্ষায় নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামে মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এইচএসসি পরীক্ষায়...

জাবির নতুন ট্রেজারার হলেন অধ্যাপক ড. মো. সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা