যশোরে ধর্ষণের পর হত্যার দায়ে যাবজ্জীবন
অপরাধ

যশোরে ধর্ষণের পর হত্যার দায়ে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

যশোর: বাকপ্রতিবন্ধি তরুণী রত্নাকে (১৮) ধর্ষণের পর হত্যার দায়ে আসামি হাবিবুর রহমান খাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। মামলার তিন আসামির মধ্যে অন্য দুজন মন্টু ও ইকবাল খালাস পেয়েছেন।

নিহত ও আসামিরা সবাই যশোর সদর উপজেলার সালতা গ্রামের বাসিন্দা। দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান আবুল কাশেম খাঁ’র ছেলে। খালাসপ্রাপ্ত মন্টু ইশারত আলী শেখের ছেলে ও ইকবাল ইব্রার ছেলে। নিহত রত্না শহর আলী শেখের মেয়ে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) টিএম মুসা এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, বাকপ্রতিবন্ধি রত্না গ্রামের একটি বাড়িতে কাজ করতেন। হাবিবুর রহমান খাঁ ও মন্টু ২০১৭ সালের ২৮ মে দুপুরে ওই বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে গ্রামের বুড়ো মার জঙ্গলের কাছে নিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে ওসমানপুর গ্রামের খায়রুল শেখ তাদের কাছে মেয়েটিকে কোথায় নিয়ে যাচ্ছে, তা জানতে চান। তারা জানান, ‘এক ঘন্টা পর এসে বিষয়টি নিয়ে কথা বলবো।’ কিন্তু এরপর সময়মতো মেয়েটি ফিরে না আসায় খায়রুল শেখ ঘটনাটি তার বাবাকে জানান। খবর পেয়ে শহর আলী শেখ তার মেয়ে এবং হাবিবুর রহমান খাঁ ও মন্টুকে খোঁজাখুঁজি করেন। তিনদিন পর একই গ্রামের মেজের মোল্যার কবরস্থানে রত্নার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় হাবিবুর রহমান খাঁ ও মন্টুকে আসামি করে নিহতের বাবা আদালতে মামলা করেন। আদালতের আদেশে একই বছরের ২ জুলাই কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। এরপর তদন্ত শেষে পুলিশ ওই দুজনসহ ইকবালকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

বিরোধীদল ছাড়াই সংবিধান সংশোধনের কাজ শুরু সরকারের 

সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির কার্যক্রম শুরু করছে সরকার। তবে কমি...

লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি

দীর্ঘদিন ধরেই অভিনয়ে দেখা যাচ্ছে না অভিনেত্রী জ্যোতি...

১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে আগা...

সাবেক স্ত্রী হত্যা মামলায় কারাগারে জামায়াত নেতা

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত ন...

স্পেনের সেউটায় আটকা শত শত অভিভাবকহীন শিশু-কিশোর

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউটায় নতুন করে অভিবাসন সংকট দেখা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা