গ্রেপ্তারকৃত শাহিন খান
অপরাধ

বোয়ালমারীতে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রাম থেকে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহিন খান (৩৮) চাপলডাঙ্গা গ্রামের আ. সালাম খানের ছেলে।

এ ঘটনায় বোয়ালমারী থানার এসআই কাজী রিপন মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহিন খানকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। শাহিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা