ছয় বছরের শিশুকে বৃদ্ধের ধর্ষণচেষ্টা!
অপরাধ

ছয় বছরের শিশুকে বৃদ্ধের ধর্ষণচেষ্টা!

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল জেলার গৌরনদী পৌরসভার পূর্বলাখেরাজ কসবা মহল্লায় ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পাওয়া গেছে প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে।

এ ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) গৌরনদী মডেল থানায় মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত মাছ ব্যবসায়ী আবু বক্কর বেপারী (৫৫) দুই সন্তানের জনক।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানিয়েছেন, ধর্ষণ চেষ্টার শিকার শিশুটিকে দুপুরে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিতে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নির্যাতিতা শিশুটির মা জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তার ছয় বছরের শিশুকন্যা বাড়ির পাশে মসজিদের মাঠে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী দুই সন্তানের জনক আবু বক্কর বেপারী কৌশলে মেয়েটিকে ডেকে নিয়ে পাশের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ ঘটনা জানাজানি হলে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বক্কর।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা