অপরাধ

আবরারের বাবাকে আপসের প্রস্তাব আসামিদের

সান নিউজ ডেস্ক:

ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার মামলায় আপস করতে প্রস্তাব দেয়া হয়েছে তার পরিবারকে। মোবাইল ফোনে সাত্তার পরিচয়ে এক ব্যক্তি আসামিদের পক্ষ থেকে আবারারের বাবা বরকত উল্লাহকে এ প্রস্তাব দেন। শুক্রবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে জানান আবরারের বাবা।

বরকত উল্লাহ জানান, কয়েকদিন আগে অপরিচিত একটা নম্বর থেকে আমার মোবাইলে ফোন আসে। জয়পুরহাট থেকে নিজেকে সাত্তার পরিচয় দিয়ে ওই ব্যক্তি বলেন, ‘আপনার ছেলে তো চলে গেছে, আর তো ফিরে আসবে না। কিন্তু এতগুলো ছেলের জীবনও তো নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেছেন, হত্যার বদলে হত্যা কিন্তু মাফ করে দেয়া সর্বোত্তম। আসামিদের মধ্যে অনেকের বাড়ির লোকই অসুস্থ। সবার বাবা মারা গেছেন। আমরা কয়েকজন আসামিদের পক্ষ থেকে আপনাদের সঙ্গে দেখা করতে চাই।’

এসব কথা শোনার পর, ‘এরপর ভুলেও আর যেন কল না দেয়া হয় বলেই ফোন কেটে দিয়েছি’ - বলেন বরকত উল্লাহ।

এদিকে ভাইয়ের মৃত্যুর বিচারের ব্যাপারে আসামিদের পক্ষ থেকে আপসের প্রস্তাব পেয়ে বেশ ক্ষুদ্ধ হয়েছেন আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘লজ্জাহীনতা আর দুঃসাহস, দুইটারই লিমিট থাকা উচিত ছিল।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ অক্টোবর ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে মৃত্যু হয় বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা