সংগৃহীত
সারাদেশ

ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি : কুমিল্লার তিতাসে রোজায় বাকিতে সিগারেট না দেওয়ায় মানিক (৩২) নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : ভোলায় আন্তর্জাতিক বন দিবস পালিত

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কানাইনগর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মানিক কানাইনগর গ্রামের মো. মোখলেস ভূঁইয়ার ছেলে। অভিযুক্ত বাহাউদ্দিন একই গ্রামের নায়েব আলীর ছেলে।

আরও পড়ুন : বোয়ালমারীতে অপহরণকারীসহ কলেজ ছাত্রী উদ্ধার

নিহতের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, মানিকের কাছে বাকিতে সিগারেট চায় বাহাউদ্দীন। সে দিতে অসম্মতি জানালে ক্ষিপ্ত হয়ে বাহাউদ্দীন বাকবিতন্ডায় জড়ায়। এক পর্যায়ে তার ভাই জালালউদ্দীনসহ দোকানে ঢুকে মানিককে জাবড়ে ধরে। এসময় বাহাউদ্দীন তার গলায় ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস জানান, বকেয়া টাকা নিয়ে বাহাউদ্দিনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বাহাউদ্দিন ব্যবসায়ী মানিককে ছুরিকাঘাত করে বলে শুনেছি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত বাহাউদ্দিনকে আটক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। বর্তমানে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে রয়েছে।

সান নিউজ/এসএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সেবামূলক কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা