আলমডাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
সারাদেশ

আলমডাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পণ্যবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন সাইকেল আরোহী আইয়ুব হোসেন (৫০)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আইয়ুব হোসেনের বাড়ি পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামে।

স্থানীয়রা জানান, নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে আলমডাঙ্গায় ওষুধ কিনতে আসছিলেন আইয়ুব হোসেন। পথিমধ্যে পণ্যবাহী কাভার্ডভ্যানটির ধাক্কায় ছিটকে পড়ে আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আইয়ুব হোসেনকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা