বাবা অ্যান্ড্রয়েড মোবাইল না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
সারাদেশ

বাবা অ্যান্ড্রয়েড মোবাইল না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: বাবার কাছে চেয়ে অ্যান্ড্রয়েড মোবাইল সেট না পেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে নবম শ্রেণির শিক্ষার্থী ওমর বিশ্বাস (১৫)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফুলতলা উপজেলার আলকা কারিকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের বাসিন্দা ভ্যানচালক আলাউদ্দিন বিশ্বাসের ছেলে এবং আব্দুল লতিফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

পুলিশ জানায়, ওমর বাবার কাছে কয়েকদিন ধরে ফ্রি-ফায়ার গেম খেলতে অ্যান্ড্রয়েড মোবাইল সেট দাবি করে আসছিলো। কিন্তুু ভ্যানচালক বাবা দারিদ্র্যের কারণে কিনে দিতে না পারায় অভিমানে গভীর রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওমর।

খবর পেয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ফুলতলা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা